বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারীতে অনাবৃষ্টিতে চিংড়িঘেরে মড়ক

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

বাগেরহাটের চিতলমারীতে অনাবৃষ্টি ও প্রচ- গরমে চিংড়িঘেরে মড়ক লেগেছে। শত শত ঘেরের পানি শুকিয়ে যাওয়ায় চিংড়িসহ অন্যান্য মাছ মরে যাওয়ায় চরম হতাশায় চাষিরা। পাশাপাশি এলাকার অধিকাংশ খালে বাধ দেওয়ার কারণে পানি সল্পতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চিংড়িচাষ হুমকির মুখে। স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস ধরে অনাবৃষ্টির কারণে এলাকার অধিকাংশ ঘেরের পানি শুকিয়ে গেছে। পাশাপাশি তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ঘেরের পানি অতিমাত্রায় গরম হয়ে যাওয়ার ফলে মাছে মড়ক লেগেছে। এতে চিংড়িসহ রুই-কাতল ও অন্যান্য মাছ মারা যাচ্ছে। এমন বৈরি আবহাওয়া চলতে থাকলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন চাষিরা। এমন অবস্থায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। উপজেলার দূর্গাপুর গ্রামের চিংড়িচাষি ও স্থানীয় ইউপি সদস্য গোরাচাঁদ ঘোষ, শ্যামপাড়া গ্রামের বিভাষ ম-ল, অসীম ম-লসহ অনেক চাষি হতাশা প্রকাশ করে জানান, এমন বৈরি অবহাওয়া গত কয়েক বছরের মধ্যে দেখা যাইনি। এ বছর দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে অধিকাং চিংড়িঘের শুকিয়ে গেছে। প্রচ- তাপদাহে ঘেরের পানি গরম হয়ে ব্যাপাক হারে চিংড়িসহ অন্যান্য মাছ মারা যাচ্ছে। এতে চরম ক্ষতির সম্মুখিন হচ্ছেন তারা। উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান জানান, এলাকায় ৬ হাজার ৮শ’ ৯০ হেক্টর জমিতে চিংড়ি চাষ করা হয়েছে। এ বছর অনাবৃষ্টি ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অনেক ঘেরে মাছ মারা যাচ্ছে। পাশাপাশি অনেক খালে বাধ থাকার কারণে পানি সল্পতা দেখা দিয়েছে। দ্রুত বৃষ্টি না হলে চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com