বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে চার জন আটক

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতি কালে ৪ জন ডাকাত সদস্যকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গত শুক্রবার (২১ মে) দিবাগত রাত ১২:১৫ ঘটিকায় ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে রাস্তায় ডাকাতির প্রস্তুতি কালে পুলিশের এক অভিযানে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্রসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ডাকাতের দল ডাকাতির প্রসÍুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আবির দেবনাথ এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক সারোয়ার জাহান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ৪ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র ,চাকু, প্যাকিং টেপ, হ্যাকস বেড, এক গজ লম্বা ৫ টুকরো দড়ি, ১৮ ইঞ্চি লম্বা বোল্ট কার্টার, মোবাইল ফোন সহ ঢাকা মেট্রো- হ- ৩৬-০৪১৪ নম্বরের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও ৬ জনের নাম সহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা রুজু করে ঘোড়াঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বগশিচর গ্রামের মৃত নাদু শেখের ছেলে শরিফুল ইসলাম(২৫), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বড়বাড়িয়া মধ্যপাড়া এলাকার মৃত আসমত আলীর ছেলে ইসতিয়াক আহমেদ বিপব(২০), জামেরিয়া পুটিহার এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে গোলাম রব্বানী ওরফে জাহিদ(২০) ও একই জেলার ঘোড়াঘাট উপজেলার বেগুনবাড়ী গ্রামের শরিফুল ইসলামের ছেলে নাজিম হোসেন ওরফে নাজমুল(২০)। ঘোড়াঘাট থানার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহনের অপরাধে মামলা রুজু করে (২২ মে) শনিবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও অপর আসামীদের কে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com