বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

পিরোজপুরে বাংলা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক গৌতম নারায়ন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় পিরোজপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলা টিভি’র জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ এর প্রতিনিধি এ কে আজাদ, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি শফিউল হক মিঠু, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় এর প্রতিনিধি খালিদ আবু, প্রেসক্লাবের সদস্য সচিব এস এম রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ঈশিতা বেগম হ্যাপি এবং প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান প্রমুখ। এ সময় বক্তারা বাংলা টিভি’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অলোচনা অনুষ্ঠান শেষে বাংলা টিভি’র জন্মবার্ষিকীর কেক কাটেন উপস্থিত অতিথিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com