বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নওয়াজ উদ্দিন সিদ্দিকী : সময়ের সেরা অভিনেতা!

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

ভারতের উত্তরপ্রদেশের মুজাফফর নগর জেলার বুধানা একটা ছোট গ্রাম। যে গ্রামের মানুষ শুধু তিনটি জিনিসই চিনতো আখ, গম আর বন্দুক। প্রাথমিক শিক্ষা এই অঞ্চলে ছিলো দুষ্প্রাপ্য। সেখান থেকে উঠে এসে কেমিস্ট্রিতে অনার্স করাও ছিলো একপ্রকার অকল্পনীয় ব্যাপার। কিন্ত কে জানতো এটা তো কেবল শুরু! এই ছেলেটাই যে বলিউডের গৎবাধা নিয়ম ভেঙে, বি টাউন ইন্ডাস্ট্রিতে আনবে এক রেনেসাঁ।
১৯৯৬ সালে এনএসডির থেকে গ্রাজুয়েশন শেষে পাড়ি জমালেন বোম্বেতে। প্রথম নাটকের ইন্টারভিউ তেই চেহারার জন্য পড়লেন বাদ। গেলেন সিনেমার রোলের জন্য সেখানেও একই অবস্থা। অভিনয় তো দূরে থাক চেহারা আর শরীরের অবয়ব দেখেই রিজেক্ট। তবুও অভিনয়ের ভূত কোনভাবেই মাথা থেকে নামেনা তার। অবশেষে জুটলো পকেটমার, ভিক্ষুক, দারোয়ান, মালীর মতো ছোটখাটো চরিত্র। ২০০৮-২০০৯ বলিউডে পা রাখে নন্দিতা দাস, হ্যানসল মেহতা, থিগমাংশু ধুলিয়া, আনুরাগ কাশ্যপের মত একদল খ্যাপাটে পরিচালক। যাদের কাছে অভিনয় ছিলো মূখ্য চেহারা নয়। যাদের হাত ধরে আসে- ব্ল্যাক ফ্রাইডে, দাশরত মাঝি, গ্যাংস অব ওয়াসিপুর, বাদলাপুর’, ‘দ্য লাঞ্চবক্স’ কিংবা অস্কার মনোনীত ছবি ‘লায়ন’-খ্যাত এই তুখোড় অভিনেতা উঠে এসেছেন একদম শূন্য থেকে। ‘সিক্সপ্যাক, আর প্লেবয় ধারনার বলিউডকে কবর দিয়ে। গোটা ২০ বছরের সাধনায় বি টাউনে বাস্তবিক অভিনয়ের ঝান্ডা উড়ান এই নওয়াজ উদ্দিন সিদ্দিকী। সময়ের সেরা এই অভিনেতার জন্মদিন আজ। শুভ জন্মদিন নওয়াজ উদ্দিন সিদ্দিকী! ( নতুনবার্তা.কম)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com