বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্মার্টফোনে পাসওয়ার্ড চুরি করছে ‘ফ্লুবট’

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

অ্যানড্রয়েড স্মার্টফোনে ফ্লুবট নামে একটি ম্যালওয়্যার ছড়িয়ে পাসওয়ার্ড চুরি করছে একটি হ্যাকার গ্রুপ। ম্যালওয়্যারটি তৈরিই করা হয়েছে ব্যবহারকারীদের অনলাইন ব্যাংকিংয়ের অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড চুরি করার জন্য। ব্যাংক অ্যাকাউন্টের অন্যান্য তথ্য ও ফোন নম্বরও হাতিয়ে নেওয়া হচ্ছে। ম্যালওয়্যারটি ছড়াতে এসএমএস মাধ্যমকে ব্যবহার করছে। ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, তাঁদের মোবাইলে ডিএইচএল, আসডা, অ্যামাজন, আর্গোস থেকে ভুয়া ডেলিভারিসংক্রান্ত এসএমএস এসেছে। সেসব এসএমএসের লিংকে ক্লিক দিতে গিয়ে তাঁরা সাইবার প্রতারণার শিকার হয়েছেন। এই এসএমএসে একটি লিংক দেওয় থাকে, অর্ডার বা ডেলিভারি তথ্য জানতে এই লিংকটিতে ক্লিক করতে বলা হয়। যখনই এই প্রতারণার ফাঁদে পড়ে কেউ এই লিংকটিতে ক্লিক করেন, তখনই অপরাধীদের সার্ভারে রাখা ম্যালওয়্যার সংবলিত ভুয়া অ্যাপ ফাইল (অ্যানড্রয়েড প্যাকেজ ফাইল বা এপিকে) ব্যবহারকারীর স্মার্টফোনে ইনস্টল হয়ে যায়। এর পরই শুরু হয় তথ্য চুরির প্রক্রিয়া।

সূত্র : সি নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com