বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাবাজারে যাত্রী চাপ সামাল দিতে শিমুলিয়া ঘাট থেকে ফেরি আনা হয়েছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১

ঈদের এক সপ্তাহ পার হলেও বাংলাবাজার ঘাটে কমেনি যাত্রীর চাপ। ফলে এখনও হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।
গতকাল শনিবার (২২ মে) সকাল থেকেই বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রী চাপ সামাল দিতে অতিরিক্ত ফেরি আনা হচ্ছে শিমুলিয়া ঘাট থেকে। যাত্রী চাপের সঙ্গে বাংলাবাজার ঘাটে ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়েছে। তবে যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে আসছেন ঘাটে। এরপর গাদাগাদি করে পাড়ি দিচ্ছেন পদ্মা। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, বাংলাবাজার ঘাট এলাকায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তবে যাত্রীরা কোনো বাধা নিষেধ মানতে চায় না। যে যার মতো আগে যেতে লাফালাফি করে ফেরিতে উঠছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ম্যানেজার সালাউদ্দিন জানান, যাত্রী চাপ সামাল দিতে গত কয়েকদিন আগ থেকেই দুটি ফেরি বাড়ানো হয়েছে। এছাড়া শিমুলিয়া ঘাট থেকে খালি ফেরিও আনা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com