বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তাহিরপুরে বন্যা আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেট ব্যুরো :
  • আপডেট সময় রবিবার, ২৩ মে, ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্যাকালীন আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ মে রোববার সকাল ১১ টায় মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত এ বন্যা আশ্রয়কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন। এর আগে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্যে রাখেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা প্রকৌশলী মো: ইকবাল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিলন তালুকদার,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, জাহিদ হাসান রুবেল, ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক আব্দুল বারেক ছোটন প্রমুখ। দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দীনেশ তালুকদার এর পুত্র দীপক তালুকদার বলেন, আমার বাবার দীর্ঘদিেেনর স্বপ্ন ছিল বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করার, আজ সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন। টিনের ঘর থেকে বিদ্যালয়টি আজ ৩ তলা ভবনে নির্মিত হয়েছে, এ জন্য হাওর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উদ্বোধনী অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে এ বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com