বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হঠাৎ আলোচনায় দুবাইয়ের সেই ‘নিখোঁজ’ প্রিন্সেস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ মে, ২০২১

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের মেয়ে প্রিন্সেস শেখ লতিফা বিনতে মোহাম্মদ আল-মাখতুমকে নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে থাকা এই রাজকুমারীকে নিয়ে এমন আলোচনার পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার একটি ছবি। এ সপ্তাহে ইনস্টাগ্রামের অন্তত দুইটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ছবিতে দুই তরুণীর সঙ্গে দেখা যায় তাকে। এরপরই ‘নিখোঁজ’ এই রাজকুমারীকে নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়। এ বছর ফেব্রুয়ারি মাসে প্রিন্সেস লতিফা তার পিতার বিরুদ্ধে তাকে জিম্মি করে রাখার অভিযোগ এনে বলেছিলেন, তিনি তার জীবন নিয়ে ভয়ে আছেন। বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে তার সেই ভিডিও বিবৃতি প্রচারিত হয়েছিল। এর পর এই প্রথম সোশ্যাল মিডিয়াতে তার একটি ছবি পোস্ট করা হলো। প্রিন্সেস লতিফা হচ্ছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ২৫ ছেলেমেয়ের একজন। ২০১৮ সালের ফেব্রয়ারি মাসে পারিবারিক বিধিনিষেধ ভাঙার চেষ্টায় পালাতে গিয়ে তিনি ভারত মহাসাগরে একটি নৌকায় ধরা পড়েন এবং কমান্ডোরা তাকে দুবাইয়ে ফিরিয়ে নেয়। পরে তিনি যে জীবিত আছেন তার প্রমাণ চেয়েছিল জাতিসংঘ। জবাবে দুবাইয়ের শাসক তা দেবেন বলে জানিয়েছিলেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, নিখোঁজ ওই প্রিন্সেস দুবাই-এর একটি মলে তার দুই বন্ধুর সঙ্গে বসে আছেন। ছবিটিতে প্রিন্সেস লতিফার পেছনে গত ১৩ মে মুক্তি পাওয়া ‘ডেমন স্লেয়ার: মুগেন ট্রেন’ নামের একটি সিনেমার বিজ্ঞাপন দেখা যাচ্ছে। ছবিটি যদি সত্য হয়- তাহলে প্রিন্সেস লতিফা যে এখনও বেঁচে আছেন এটি হবে তার একটি প্রমাণ। বিবিসি ছবিটির সত্যতা যাচাই করতে পারেনি, তবে প্রিন্সেস লতিফার পরিচিত কয়েকজন জানিয়েছেন যে, তারা প্রিন্সেস এবং তার সঙ্গে থাকা অন্যদের চিনতে পারছেন। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। সূত্র: বিবিসি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com