বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তেজগাঁও বিভাগের নতুন ডিসি শহিদুল্লাহ

সাদেক মাহমুদ পাভেল:
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে যোগদান করেছেন মো. শহিদুল্লাহ। সদ্য পদোন্নতি পাওয়া তেজগাঁও বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি), উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
গতকাল রোববার (২৪ মে) মো. শহিদুল্লাহ তেজগাঁও বিভাগে যোগদান করেন। তেজগাঁও বিভাগে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
শেরপুরে জন্মগ্রহণকারী ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই মেধাবী কর্মকর্তা রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায?িত্ব পালন করেছেন। রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (দক্ষিণ), এডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ডিএমপি সূত্রে জানা যায়, যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ গোয়েন্দা বিভাগ (উত্তর- তেজগাঁও, গুলশান, মিরপুর ও উত্তরা) এবং সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দায়িত্বে থাকবেন। গত ২ মে ঢাকা তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বরত মোহাম্মদ হারুন-অর-রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com