বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলমাকান্দা সীমান্তে বিজিবি’র হতে ১০ ভারতীয় মহিষ জব্দ

শেখ শামীম কলমাকান্দা (নেত্রকোণা):
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১

নেত্রকোনার কলমাকান্দায় সীমান্ত এলাকা থেকে ১০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ উল্লেখ করে গতকাল সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ। বিজ্ঞপ্তিতে তিনি সাংবাদিকদেও জানান, গত রবিবার দিবাগত রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। গোয়েন্দ তথ্যের ভিত্তিতে ওই বিওপি’র সুবেদার মো. রুহুল আমীনের ওই টহল দলটি সীমান্ত পিলার ১১৬৯/১৪-এস হতে আনুমানিক একশত গজ বাংলাদেশের ভেতরে চকলেট বাড়ি নামক স্থানে ভারতীয় ১০টি মহিষ জব্দ করে। জব্দকৃত মহিষগুলোর সিজার মূল্য ১৫ লক্ষ টাকা এবং এগুলো জেলা কাস্টমস্? অফিসে জমা দেয়া হবে। তবে এসময় কোন চোরকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি’র ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com