বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিয়ের মাসেই বিচ্ছেদ

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১

বেশ আগেই গুঞ্জন উঠেছিলো চিত্রনায়িকা মাহিয়া মাহির। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। শনিবার দিবাগত রাতে এক স্ট্যাটাসে এমনই ইঙ্গিত দেন তিনি। স্ট্যাটাসে লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’
বিচ্ছেদের ঘটনা সত্য জানিয়ে মাহি বলেন, ‘মানুষের জীবনে অনেক কিছুই ঘটে। অনেক কিছু ভাগ্যের ওপর নির্ভর করে। এইটুকু বলব, আমি অপুকে সম্মান করি। আমাদের মধ্যে ব্যক্তিগত বোঝাপড়া নিয়ে কিছু বিষয়ে সমস্যা ছিল। যেটা হয়তো আমাদের সম্পর্ক টিকতে দিল না। হয়তো আরও কিছু বিষয় ছিল। আপনাদের কাছে অনুরোধ, তার ও আমার কোনো অসম্মান হোক তেমন কিছু চাই না। আর আমরা কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি, সেটা বলতে পারছি না।’
২০১৬ সালের ২৫ মে বিয়ে করেন অভিনেত্রী মাহিয়া মাহি। তার স্বামীর নাম পারভেজ মাহমুদ। ডাকনাম অপু। আগামী পরশু হতে যাচ্ছিল তাদের পঞ্চম বিবাহবার্ষিকী। এর ঠিক তার দুদিনে আগে তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত এল। বিয়ের মাসেই বিচ্ছেদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com