বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে সরকারি ৩ জুয়ারী আটক : আদালতে প্রেরণ

মতলব উত্তর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন জুয়ারী গ্রেফতার হয়েছে। আটককৃতদের মধ্যে মুজিবুর রহমান নামের ব্যক্তি সরকারি চাকুরীজীবি। ২৪ মে রাতে ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশনায় উপজেলার মধ্য লুধুয়া গ্রামে এসআই ইব্রাহিম ও সঙ্গীয় ফোর্স অভিযান চালান। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে মধ্য লুধুয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে সাব্বির হোসেন(৩২), মোজাম্মেল হকের ছেলে মজিবুর রহমান(৩৫) (মতলব ডিগ্রি কলেজের অফিস সহকারী) ও মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া গ্রামের আঃ মান্নানের ছেলে সোহেল হোসেন(৩২) মধ্য লুধুয়া গ্রামের একটি বাড়িতে জুয়া খেলছিল। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয় এবং আরো দু’একজন পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নগদ ২ হাজার ৬৫ টাকা ও দুই বান্ডেল তাস জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের জুয়া আইনে কোর্টে প্রেরণ করা হয়েছে। মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, সরকারের নির্দেশে অপরাধ নির্মূলে মতলব উত্তর থানা পুলিশ সবসময় সোচ্চার রয়েছে। মাদক, জুয়া, ইভটিজিং, সন্ত্রাসবাদসহ যেকোনো অপরাধের সাথে যে কাউকেই জড়িত পাওয়া যায় তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটককৃত অপরাধীদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com