বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ২

আবুল কালাম আজাদ কুমিল্লা :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মে, ২০২১

কুমিল্লায় একটি ট্রাকে করে অভিনব কায়দায় পাচারকালে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় জেলা ডিবি পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। জেলা ডিবি’র ওসি মো. আন্ওয়ারুল আজিম জানান, ইয়াবার একটি বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী একটি কার্গো ট্রাককে সিগনাল দিয়ে থামিয়ে এতে তল্লাশী করে ট্রাকের কেবিন থেকে একটি পলিথিন ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি বান্ডিল হতে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ওই ট্রাকের চালক ভোলার লালমোহন থানার লালমোহন গ্রামের মোতালেব মিয়ার ছেলে জুয়েল মিয়া(২৮) ও হেলপার পাবনার বেড়া থানার জয়নগর গ্রামের মৃত জিন্দার শেখের ছেলে সাইফুল ইসলাম ওরফে জব্বার(৩০)। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করার পর গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com