বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেত্রকোণায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দোকানপাট ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

মোনায়েম খান নেত্রকোনা :
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

জেলার সদর উপজেলার ৮নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোকানপাট ভাংচুর এবং লুটপাটের প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে বুধবার বিকালে দক্ষিণ বিশিউড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতাদের মধ্যে মোঃ সাইফুল ইসলাম মনিষ, আওয়ামীলীগ নেতা কামাল ভান্ডারী , মোঃ মোস্তাক আহম্মেদ, মাহফুজুল ইসলাম, মোঃ আনিসুল হক , ওয়ার্ড আওয়ামীলীগ নেতাদের মধ্যে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তারা মিয়া ,৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিন্নাতুল ইসলাম, আওয়ামী যুবলীগ নেতা খোকা মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সমিতিসহ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহন করেন। বক্তারা বলেন একটি প্রভাবশালী গোষ্ঠীর ইন্ধনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যানের দোকানপাঠ ভাংচুর ও তার নামে মিথ্যা মামলা দায়ের করে। এই সমস্ত ঘটনা তদন্ত করে দোষীদের ধরে আইনের আওতায় এনে বিচার করতে হবে, যাতে এমন ঘটনা ঘটানোর সাহস করতে না পারে। এ সময়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিস্ক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com