বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার বদরপুর গ্রামের আঃ হকের ছেলে মোঃ করিম(৩৬), কেরামত আলীর ছেলে কামাল হোসেন(৪৫), মোল্লাকান্দি গ্রামের জোহর ঢালীর ছেলে খলিল মিয়া ঢালী(২৮), বদরপুর গ্রামের আবিদ আলীর ছেলে ইকবাল হোসেন(৫০)। পুলিশ জানায়, ওসি মুহাম্মদ শাহজাহান কামালের দিকনির্দেশনায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেলতলী এলাকায় অভিযান চালায় ওসি (তদন্ত) মোঃ মাসুদ ও সঙ্গীয় ফোর্স। এসময় সন্দেহ হলে আটককৃতদের দেহ তল্লাশি করে চারজনের কাছ থেকে আড়াই কেজি গাঁজা ও ৪০ পিচ ইয়াবা বরি জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক দাম ৪০ হাজার ও ইয়াবা বরির দাম ১২ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতে প্রেরণ করা হয়। ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাকদের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। যাকেই মাদকের সঙ্গে সম্পৃক্ত পাওয়া যায় তাকেই আইনের আওতায় আনা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com