বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শবনম ফারিয়ার মানবিক আবেদন

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বড় পর্দায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। এ অভিনেত্রী সবার কাছে মানবিক আবেদন জানিয়েছেন অসুস্থ এক তরুণীর জন্য। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আবেদন জানান তিনি। ফারিয়া তার স্ট্যাটাসে লিখেন, ‘ভাগ্য কাকে কখন কোথায় এসে দাঁড় করায় কেউ-ই জানি না, একটা সুস্থ মানুষ কখন অসুস্থ হয়ে যায় টেরই পাই না। এই রকমই একজন মানুষ ‘তাজিম’। সুন্দর একটা জীবন ছিল তার, অনেক রঙ ছিল সেই জীবনে। একদিন তার সুন্দর আকাশে কালো মেঘ ভিড় করে নেমে আসে। গত ৫ বছর যাবত তাজিম অসুস্থ। ৩ বছর আগে তার খুবই রেয়ার রোগ হেমিপ্লেজিক মাইগ্রেন ধরা পড়ে।’
এ রোগের সঠিক চিকিৎসা বাংলাদেশে নেই। ইন্ডিয়াতে তাজিমের ট্রিটমেন্ট করানোর পর কিছুটা সুস্থ হয় কিন্তু পুরোপুরি নয়। বাংলাদেশে একমাত্র এভারকেয়ার হাসপাতালে এই রোগের প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও তাজিমের ডান কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। রক্তে, হার্টে, ফুসফুসেও কিছু সমস্যা রয়েছে। প্রায়ই তার অক্সিজেন লেভেল কমে যায়। নাক মুখ দিয়ে রক্ত পড়ে বলেও জানান পারিয়া।
তাজিমের পরিবার চিকিৎসা ব্যয় বহন করতে পারছে না। তাই সকলকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফারিয়া লিখেন, ‘এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাজিম যা খুবই ব্যয়বহুল। এত বছর তাজিমের পরিবার তার চিকিৎসা করিয়ে আসছে। কিন্তু এখন তাদের পক্ষেও কিছুটা কঠিন হয়ে যাচ্ছে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো। তাজিমের পরিবার তাদের সবটুকু দিয়ে এতদিন চিকিৎসা করে গিয়েছে মেয়ের। আমি, আপনি, আমরা যদি ওর পাশে দাঁড়াই হয়তো এই সুন্দর পৃথিবীটা আর কয়দিন তাজিম দেখে যেতে পারবে। আসুন যতটা পারি যার যেই সামর্থ আছে, তা তাজিমের জন্য দেই।’ তাজিমকে আর্থিক সহযোগিতা করতে রকেট, বিকাশ ও নগদ নাম্বার দিয়েছেন ফারিয়া। তাজিমের রকেট নাম্বার: ০১৫৫২৭৫৩৫৪৮১, বিকাশ ০১৫৫২৭৫৩৫৪৮, নগদ ০১৫৫২৭৫৩৫৪৮। ডাচবাংলা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার: ৭০১৭৪১৮৭৩২৩৯১।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com