বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান : ডা: শফিকুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার দলটির আমির ডা: শফিকুর রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ ৯ জেলার ২৭ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে কৃষিজমি, মাছের ঘের, পুকুর ভেসে গেছে। উপকূলবর্তী অঞ্চলের বাঁধ ভেঙ্গে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ এবং বিুপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এমনিতেই মানুষ করোনা পরিস্থিতির কারণে মানবেতর জীবন-যাপন করছে। এর মধ্যে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতের ফলে তাদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে।
বিবৃতিতে তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় এলাকায় মানুষের পুনর্বাসন ও বাঁধ নির্মাণে সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল তা করা হয়নি। সবসময় এসব এলাকার মানুষ অবহেলার শিকার হয়েছে। এমনকি এসকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ দেয়া ও বিতরণ করা হয় তা পর্যাপ্ত নয়। এ সময় তিনি বলেন, উপকূলীয় এলাকার এসকল ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য-সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ এবং বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের জনশক্তির প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com