বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লায়ন্স ক্লাব চিটাগং সীতাকুণ্ডের হুইল চেয়ার বিতরণ

এম কে মনির সীতাকুণ্ড :
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড’র উদ্যোগের অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ২৯ মে শনিবার বেলা এগারোটায় সীতাকুণ্ডের ঘোড়ামরা ও বাড়বকুণ্ডের নতুন পাড়ায় পৃথক হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড এর সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, সহ সভাপতি লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সহ সভাপতি ও লিও ক্লাব এডভাইজার লায়ন নাছির উদ্দীন মানিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শফিউল আলম, সাঈফ পাওয়ার টেক এর সিইও লায়ন তানভির হোসেন। আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম কে মনির, ডিজেবিলিটি ডেভলফমেন্ট ফোরামের প্রধান নির্বাহী সাংবাদিক ইলিয়াছ ভূঁইয়া, লিও জুয়েল, জনসেবা কল্যাণে আমরা এর সভাপতি আবু তাহের, গরীবের বন্ধু যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মজুমদার শিপন প্রমুখ। এসময় লায়ন্স নেতৃবৃন্দরা বলেন, লায়ন্স ক্লাব সবসময় আত্ম মানবতার সেবায় নিয়োজিত। সমাজের অসহায়, হতদরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে লায়ন্স ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com