বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোবিন্দগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শাহীন খন্দকার গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহ্াজ্ব মনোয়ার হোসেন চৌধুরী ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্যের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বেলা সাড়ে ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, যুগ্ম সম্পাদক প্রভাষক দীপক কর দীপু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, পৌর কাউন্সিলর মিজানুর রহমান রিপন প্রমুখ। উদ্বোধনী ম্যাচে উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন একাদশ ২-১ গোলে শিবপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও রায়হান প্রধান এবং লাইন্স ম্যানের দায়িত্বে ছিলেন হাবলু ও সুমন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com