বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোলে পৃথক অভিযানে অস্ত্র-গুলি ও মদসহ আটক-১

এইচ এম আবুল বাশার শার্শা :
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে চালিয়ে ১টি ওয়ান স্যুটার পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫ বোতল বিদেশি মদসহ মিয়ারাজ হোসেন বাপ্পি(২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৮ মে) বিকালে ও রাতে পৃথক দুটি অভিযানে এ অস্ত্র-গুলি উদ্ধার ও মদ সহ তাকে আটক করা হয়। বিজিবি জানায়, অস্ত্র পাচারের গোপন খবরে, বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান স্যুটার পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। ২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে, বেনাপোল চেকপোস্ট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ৫ বোতল বিদেশি মদসহ সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিয়ারাজ হোসেন বাপ্পি(২৯) নামে এক মাদক পাচারকারী আটক করেছে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আশরাফ আলী জানান, আটককের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com