বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বালিয়াকান্দির ইসলামপুর-জামালপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

পারভেজ মিয়া বালিয়াকান্দি (রাজবাড়ী) :
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও জামালপুর এই দুই ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার সকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার নিশ্চিত করণের লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সচিব মনিরুজ্জামান রানা দুই কোটি ৬লক্ষ ৬৭হাজার ৫শত ৪০টাকার উন্মক্ত বাজেট ঘোষণা করেন। এ সময় ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম, সাঈদ, মোহন মল্লিক, নিবাস মজুমদার, রেহেনা পারভীনসহ ইউনিয়নের সুধীজনের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। অপর দিকে উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী সরদারের সভাপতিত্বে জামালপুর ইউনিয়ন পরিষদের সচিব বিধান বিশ্বাস এক কোটি ৯৮লক্ষ,২৫ হাজার, ৯শত ৬০টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। এ সময় জামালপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ, কামাল সরদার, জাহাঙ্গীর আলম, আব্দুল হাকিমসহ জামালপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com