শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

কলকাতা থেকে ফিরল ৭৩ বাংলাদেশি

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২০

ভারত থেকে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইট। কলকাতা থেকে ৭৩ জন যাত্রী নিয়ে এই বিশেষ ফ্লাইটি শুক্রবার (১ মে) বিকেলে ঢাকায় পৌঁছেছে।

বিমানের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার জানান, শুক্রবার বিকেল ৪ টা ১০ মিনিটে বিশেষ ফ্লাইটটি কলকাতা থেকে ৭৩ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার অংশ হিসেবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এর তিন ফ্লাইটের প্রথমটি আজ কলকাতা থেকে যাত্রী নিয়ে এসেছে। আগামীকাল শনিবার (২ মে) দিল্লী-ঢাকা ও ৩ মে মুম্বাই-ঢাকা রুটে একটি করে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এর আগে এর আগে বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিই মোকাব্বির হোসেন জানিয়েছিলেন, ভারতে আমাদের আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতেই এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

এর আগে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের ভারতের দিল্লী থেকে দেশে ফেরাতে বিমান গত ২৪ এপ্রিল বিশেষ ফ্লাইট পরিচালনা করেছিল।

ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৪মার্চ থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান দিল্লী ও কলকাতা রুটের সব ফ্লাইট করে।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com