বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২৯ মে, ২০২১

সরকার পরিবর্তনে জনগণ তার ভোটাধিকারের ক্ষমতা ফিরে না পেলে দেশে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, দেশে মানুষের কোনো ভোটাধিকার নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জোর করে ক্ষমতায় রয়েছেন। আমি আওয়ামী লীগ সরকারকে বলব- অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। গতকাল শুক্রবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ নামক একটি দেশ বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা করেছি। তিনি বলেন, গণতন্ত্র ফেরানো আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে। তাই এই মুহূর্তে বিএনপিকে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এ সময় তিনি নিপুণ রায়সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি জানান। ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিত আনজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com