বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উদার রাজনৈতিক ব্যবস্থা বন্ধ : বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১

আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের উদার রাজনৈতিক ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে। তারাই আজকে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশকে নির্মাণের জন্য কখনোই কোনো শুভ কাজ করেনি। এদেশের জন্য তারা কোনো ভালো কাজ করেনি। শুধুমাত্র ধ্বংসই করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯ টায় জিয়াউর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ তার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা নেতা। জাতির সবচেয়ে সঙ্কট মুহূর্তে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, ১৯৭১ সালে তিনি সমগ্র জাতিকে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন এবং নিজে রণাঙ্গনে যুদ্ধ করে ছিলেন। এই এর মধ্য দিয়ে তারা দেশ স্বাধীন করেছিলেন।
মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করেছেন জিয়াউর রহমান। জাতিকে তিনি বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়ে ছিলেন। জাতির মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন। একটি বিভক্ত জাতিকে তিনি একত্রিত করেছিলেন। নতুন বিপ্লব শুরু করেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য।
তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরে গোটা জাতিকে সমগ্র বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন। আমরা আজকের এই দিনে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের এই জাতি যে আশা-আকাক্সক্ষা নিয়ে লড়াই করে ছিলো। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্রব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারো একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আসুন ১৯৭১ সালে যে আকাক্সক্ষা নিয়ে আমরা লড়াই করে ছিলাম, সেই আকাক্সক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে আবার লড়াই শুরু করি, সংগ্রাম শুরু করি। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com