বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিলেটে ভূমিকম্পে হেলে পড়েছে ৬তলা দুটি ভবন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১

সিলেটে ভূমিকম্পে হেলে পড়া ৬তলা দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। গত শনিবার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ নির্দেশ দেন। ভূমিকম্পের ফলে দুটি ৬তলা ভবন একটি অপরটির দিকে অন্তত দুই ফুট হেলে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন- নগরের পাঠানটুলার দর্জিপাড়াস্থ মোহনা আবাসিক এলাকার বি ও সি ব্লকের পাশাপাশি থাকা দুটি ছয় তলা বিল্ডিং প্রায় দুই ফুট হেলে পড়ে। তবে- এতে কোনো ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে রাতে মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহাগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ভবন দুটি পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, রাজু উদ্দিন আহমদ ভবন দুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পরে ভবন দুটিতে বসবাসকারি লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এদিকে- ভবন দুটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com