বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে টেন্ডার পাশ ১১টি কাটা হলো ২৫টি গাছ : ক্ষুব্ধ এলাকাবাসী

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর :
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১

উপজেলা প্রশাসনের উদ্যোগে পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাট ভূমি অফিস প্রাঙ্গনে কমপক্ষে ২৫ টি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলো কাটার পর সেগুলো পাড়েরহাটের একটি স’মিলে নিয়ে গত দুই দিন ধরে চেড়াই করা হয়েছে। ১১টি গাছের টেন্ডারের বিপরীতে প্রায় ২৫টি গাছ বেশি কাটা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, বিগত কয়েক দিন পূর্বে পাড়েরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ মহসীন হাওলাদার বর্তমানে সরকারের দখলে থাকা রাজবাড়ীতে অবস্থিত ভূমি অফিস প্রাঙ্গনের ৩০-৪০ বছর বয়সীসহ কমপক্ষে ২৫ টি গাছ কেটে সেগুলো স্থানীয় একটি স’মিলে নিয়ে যান। গাছগুলোকে চিহ্নিত করার জন্য প্রতিটির গায়ে টি লেখা রয়েছে। তবে মহসিন দাবী করেন তিনি টেন্ডারের মাধ্যমে ২২ হাজার টাকায় ৬টি গাছ কিনেছেন। এছাড়া ইউএনও’র নির্দেশে আরও ২ টি গাছ কাটা হয়েছে বলেও জানান তিনি। উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানায়ায, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পানগুচি নদীর পাড়ে গড়ে ওঠা ছৌলা বনে তৈরীকৃত একটি পার্কের ইন্নয়নের জন্য এ কাঠগুলো ব্যবহার করা হবে। এজন্য ইউএনও মেম্বর মহসিনের কাছ থকে পুনরায় গাছগুলো কিনেছেন বলে জানান মহসিন। এলাকাবাসীদের অভিযোগ, বিনা প্রয়োজনে পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনের গাছগুলো কাটা হয়েছে। আর এজন্য কোন টেন্ডার প্রক্রিয়ার বিষয়টি তাদের জানা নাই। তবে ইউএনও হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়নের জন্য যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ১১টি গাছ বিক্রি করা হয়েছে। তবে এর বেশি গাছ কাটার কোন সুযোগ নাই। এদিকে ব্রিটিশ শাসনামলে দক্ষিণাঞ্চলের কঁচা নদীর তীরবর্তী পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাট বন্দরে গড়ে ওঠে ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী সূর্য প্রসন্ন বাজপেয়ি জমিদারবাড়ি সিমানার বিতর থেকে সরকারি কাজে গাছ কেটে নিয়ে যাওয়ার সময় জমিদারবাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছগুলো কাটা শেষে স্থাপনার উপর আছড়ে পরলে প্রাসাদের ২টি পিলার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিয়ষটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী । ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ আরো জানান, পাড়েরহাট ইউনিয়ন ভূমি অফিসের উন্নয়নের জন্য যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে গাছ বিক্রি করা হয়েছে। গাছ কাটার ফলে জমিদার প্রাসাদের কোনো ক্ষতি হয়েছে কিনা তা আমার জানা নেই। এদিকে এলাকাবাসীর দাবি দ্রুতই সংস্কার করা হোক জমিদার বাড়িটির।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com