বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াখালীতে বায়োফ্লক, খাচা ও প্রচলিত পদ্ধতিতে মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১

নোয়াখালীতে বেগমগঞ্জ-সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজেন ও বেগমগঞ্জ উপজেলা মৎস বিভাগের বাস্তবায়নে ১৫ দিন ব্যাপি বায়োফ্লক, খাচা ও প্রচলিত পদ্ধতিতে মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ গতকাল সোমবার দুপুরে সমাপ্ত হয়েছে। বেগমগঞ্জ যুব উন্নয়ন টেক্নিক্যাল ইনস্টিটিউট এর সভা কক্ষে সমাপনি অনুষ্ঠানে বেগমগঞ্জ-সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন মিঠু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সোনাইমুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, ইসলামি ব্যাংক বাংলাদেশ এর সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হারুন অর রশিদ, ইসলামি ব্যাংক চৌমুহনী শাখা ব্যবস্থাপক ও সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশীদ, নোয়াখালী মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ডাঃ রৌশণ আক্তার শিলা, দৈনিক খবরপত্রের নোয়াখালী প্রতিনিধি হান্নান শাকুর, বেগমগঞ্জ যুব উন্নয়ন টেক্নিক্যাল ইনস্টিটিউট এর আইটি বিভাগের চেয়ারম্যান আবদুল্লা বিন ছাবেদ, নোয়াখালী মহিলা ও শিশু উন্নয়ন এর উপদেষ্টা ডাঃ আছমাতুন নেছা ও সাংবাদিক আজিজ। বক্তাগণ বলেন, বায়োফ্লক পদ্ধিতিতে মাছ চাষ যুগ উপযোগি একটি মৎস চাষের নাম। এ পদ্ধিতিতে মাছ চাষ বাসায়, উঠানে, ছাদে, স্বল্প ও বিভিন্ন পরিত্যাক্ত জায়গায় এ মাছ চাষ করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব। এ সময় প্রায় অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিন ছিলেন। সমাপনি অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রতিষ্ঠানের জন্য দুইটি ল্যাপটপ প্রদানের আশ্বাস দেন এবং ইসলামি ব্যাংক কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণার্থীদের সবধরনের আর্থিক সুবিধা দেয়ার ও আশ্বাস প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com