বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সালমানকে অপমান

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩১ মে, ২০২১

দিন কয়েক আগেই বলিউড ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন ভারতের অভিনেতা এবং প্রযোজক কামাল আর খান। এবার সেই ঝামেলায় যেন আরো একটু উত্তপ্ত করে দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং। স¤প্রতি এক বিবৃতিতে জানান কামাল আর খানকে নিয়ে নতুন একটি গান বানিয়েছেন তিনি। গানটির নাম ‘কেআরকে কুত্তা’। দিন কয়েক আগেই মানহানিকর মন্তব্যের কারণে সালমানের আইনজীবী অভিযোগপত্র দাখিল করেছে কামালের বিরুদ্ধে। এরপর সকল মাধ্যম থেকেই কামালকে তার মন্তব্যের জন্য জনসম্মুক্ষে ক্ষমা চাইতে বলা হয়। তবে তাতে অস্বীকৃতি জানান কেআরকে।
ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেন কামাল। এরপরই কামালকে নিয়ে ‘কেআরকে কুত্তা’ গান বানাবেন বলে মন্তব্য করেন সংগীতশিল্পী মিকা সিং। গণমাধ্যমের কাছে দেওয়া এক বিবৃতিতে মিকা জানান, ‘আসলে কেআরকে একজন গাধা। আন্তর্জাতিকভাবে একটু আলোচনায় আসার লক্ষ্যেই সালমান খানকে নিয়ে এমন সব উদ্ভট মন্তব্য করেছেন তিনি। বলিউডের অনেক গুণী মানুষকে ছোট করেছেন তিনি। এটা তার একটা অভ্যাস। স¤প্রতি সালমান খান ও তার পরিবার নিয়ে নানারকম বাজে মন্তব্য করছেন। আমি জানি না পুরো মিডিয়া কেন এই বাজে লোককে নিয়ে কোনো মন্তব্য করছে না। সবাই কেন এভাবে চুপ করে আছে?তাই আমি তাকে নিয়ে একটি গান বানাচ্ছি। গানটির নাম ‘কেআরকে কুত্তা’। আমি কোনো গুঞ্জন তৈরি করার জন্য আমার গান বানাইনি। গানটি বানিয়েছি শুধুমাত্র কেআরকে-কে তার স্বভাবের বিরুদ্ধে উত্তর দেওয়ার জন্য।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com