বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের কাজ চলছে : আতিক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১

আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে খাল ও স্টর্ম সুয়ারেজ সংযোগ পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, কয়েক মাস আগে ঢাকার খালগুলো ওয়াসা থেকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন এসব খালে পানি প্রবাহ ঠিক রাখতে আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। করোনা মহামারিকালে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করি এবার ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা সেলিম রেজা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, অভিনেতা ফেরদৌস আহমেদ এবং নাট্য ব্যক্তিত্ব তানভীন সুইটি উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com