বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টঙ্গীতে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

টঙ্গী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত সোমবার বিকেলে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে টঙ্গীতে কোরআন খতম, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (ঢাকা বিভাগ) ও গাজীপুর-মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ আরিফ হোসেন হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক, আলহাজ্ব সালাউদ্দিন সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব-থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন শফি, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, আরিফুল হক প্রধান সুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মো: আলমগীর হোসেন দিপু। এ সময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকারের হাত থেকে মুক্ত করে আনতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com