বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে ১ জুন মঙ্গলবার দুপুরে। সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় জেলা ইপিআই ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন সভায় জানানো হয়- মৌলভীবাজার জেলায় আগামী ৫ জুন থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পইনে জেলায় মোট ২ লাখ ৪৩ হাজার ৫১৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে রয়েছে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৫৭১ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লাখ ১৬ হাজার ৯শ ৪৮ জন শিশু। জেলার ৭ উপজেলার ৬৭ ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ২১০টি ওয়ার্ডে এ কর্মসূচী পালিত হবে। ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করবেন ২৪৫ জন স্বাস্থ্য সহকারী, ২৪২ জন পরিবার কল্যাণ সহকারী ও ৯ জন টিকাদান কর্মী। সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে নানা তথ্য ও ভিডিও চিত্র উপস্থাপন করেন ডাঃ রবিউল সানি। ওরিয়েন্টেশন সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com