বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাউফলে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ডালের গুদাম

এইচ.এম.বাবলু বাউফল :
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

পটুয়াখালীর বাউফলের কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশ রুম দখল করে মুগ ডালের গুদাম বানিয়েছে ওই বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মো. মতিউল ইসলাম। এনিয়ে বিদ্যালয়ে চলছে সমালোচনাল ঝড়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষক মতিউল ইসলাম অধিক লাভের আশায় কম দামে ১০০মন মুগডাল ক্রয় করেন। ক্রয়কৃত মুগডাল কয়েক মাস গুদামজাত করে রাখবেন। পরে সুযোগ বুঝে চড়া দামে বিক্রি করবেন। আর এই ডাল মজতু করার জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয় ভবনকেই গুদাম ঘর বানিয়েছেন ওই শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয় সংশ্লিষ্ট এক ব্যক্তি জানায়,‘ মতিন মাষ্টার (মতিউল ইসলাম) শিক্ষক মানুষ হওয়া সত্বেও অধিক মুনাফার জন্য ডালের মজুদ ব্যবসা শুরু করেছেন। তাও আবার বিদ্যালয় শ্রেণী কক্ষ দখল করে। আর সেই ডাল রাখার অনুমতি দিয়েছেন স্বয়ং প্রধান শিক্ষক নিজে। এটা কোন ভাবেই মানা যায় না। এতে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবিষয়ে শিক্ষক মো. মতিউল ইসলাম বলেন,‘ বিকল্প গুদাম ঘর পেলে বিদ্যালয় থেকে ডাল সরিয়ে ফেলবো। এবিষয়ে কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ বলেন,‘ অল্প কিছু দিনের জন্য ডাল রাখার অনুমতি দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com