বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিতলমারীতে উন্নয়নে কালিয়ানী নৃ-গোষ্ঠি সমিতি

একরামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট) :
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

বাগেরহাটের চিতলমারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নে নিরপেক্ষ কাজ করে চলছে কালিয়ানী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমাজ কল্যান সমিতি। এ উপজেলায় নৃ গোষ্ঠির উন্নয়নে তিনটি সমিতি রয়েছে যেখানে দুটি সমিতির বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাত এবং মালামাল বন্ঠনে অনিয়মের অভিযোগ আছে। তবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত কালিয়ানী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমাজ কল্যান সমিতি’র কার্যক্রম আদিবাসিদের জীবন মানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। জানাযায়, উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে ২০১১ ও ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন বরাদ্দ প্রদান করা হয়েছে। এসব বরাদ্দের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ তুলে চলতি বছরের এপ্রিল মাসে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এখানকার আদিবাসিরা। যা দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।পরে বিষয়টি প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার সুষ্ঠ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। কালিয়ানী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমাজ কল্যান সমিতি’র সভাপতি জয়ন্তী দত্ত বলেন,২০১৯/২০ অর্থ বছরে আমরা সরকার হতে মাত্র ৫ লাখ ৭৭ হাজার ৫০০টাকা বরাদ্দ পাই। যে টাকার শতভাগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজে লাগাই। যারমধ্যে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ,শিক্ষা উপবৃত্তি প্রদান, পাকা বাথরুম নির্মানসহ নানাবিধ কাজ করি। উপজেলার কালিয়ানী গ্রামের আদিবাসি প্রকাশ বিশ্বাস,দিশুদেব অধিকারি,জোগেন্দ্রনাথ বিশ্বাস সহ অনেকে জানান আমাদের আদিবাসিদের উন্নয়নে যে সকল সমিতি রয়েছে তার মধ্যে কালিয়ানী ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমাজ কল্যান সমিতি’র কার্যক্রম সন্তোষজনক। তবে সেই তুলনায় আমরা সরকারি অনুদান কম পাই। অধিকতর অনুদান পেলে আমাদের জীবনমান আরো সমৃদ্ধ হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com