বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানীর সাইন্সল্যাবে ছাত্রদলের বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঢাবিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছাত্রদল নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে শেষ হয় এবং মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজ ছাত্রদল এ বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান মামুন, হাসিবুল হাসান সজীব, শাহীনুর রহমান শাহীন, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান রাসেল, হায়াত মাহমুদ জুয়েল, দেলোয়ার হোসেন রাসেল, মৃধা জুলহাস, সাজ্জাদ হোসাইন চৌধুরী, মেসকাত হোসেন তনয়, পিয়াল হাসান, সজীব বিশ্বাস, শাহাবুদ্দীন ইমন, শামীম হোসেন, মাহফুজ রহমান, আবু রাসেল ভূইয়াসহ প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্ভোধনের কিছুক্ষণ আগে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ উপস্থিত নেতাকর্মী হামলা চালায়। এতে খোকনসহ উপস্থিত নেতাকর্মী আহত হয়। পরে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচী ঘোসণা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com