বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘ঢাকা দক্ষিণে তুরস্ক বিনিয়োগে আগ্রহী’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঢাদসিক মেয়রের সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। এতে তুরস্কের রাষ্ট্রদূত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহী। গতকাল বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একটি আধুনিক চিকিৎসালয় (হাসপাতাল) প্রতিষ্ঠার আগ্রহ ব্যক্ত করলে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে “করপোরেশনের নবসংযুক্ত এলাকায় বিশেষত কামরাঙ্গীর চরে চিকিৎসালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেন।”
সাক্ষাতে তুরস্কের রাষ্ট্রদূত ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসকে জানান, “বর্তমানে বাংলাদেশ-তুরস্ক বাণিজ্যের পরিমাণ ১ বিলিয়ন ডলার এবং আগামী বছরে তা ২ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষে দু’দেশই কাজ করছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তুরস্ক বিনিয়োগ করতে আগ্রহী।” জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “করপোরেশনে নবসংযুক্ত কামরাঙ্গীর চর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫০ তলাবিশিষ্ট একটি আন্তর্জাতিক মানের সম্মেলন কেন্দ্র নির্মাণ এবং সেখানে কেন্দ্রিয় বাণিজ্যিক অঞ্চল (সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট-সিবিডি) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে তুরস্ক বিনিয়োগ করতে পারে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে ৩০টি কম্পেক্টর ক্রয়ের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। সেখানেও তুরস্ক অংশগ্রহণ করতে পারে।” ঢাদসিক এলাকার উত্তরাংশে একটি পরিকল্পিত আবাসিক উপশহর (এক্সক্লুসিভ রেজিডেন্সিয়াল টাউনশিপ) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “সেখানেও চাইলে তুরস্ক বিনিয়োগ করতে পারে।”
বৈঠকে ঢাদসিক মেয়র ও তুরস্কের রাষ্ট্রদূত ঢাকার ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময় এবং তুরস্কের উল্লেখযোগ্য যে কোনো একটি নগরের সাথে ঢাদসিক এর ‘সিস্টার সিটি রিলেশনশিপ ‘ প্রতিষ্ঠাসহ নানা বিষয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে ঢাদসিক মেয়র রাষ্ট্রদূতকে তার সহকর্মীদের নিয়ে শীতকালের শুরুতে দক্ষিণ সিটির আওতাধীন ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পরিদর্শনের আমন্ত্রণ জানালে তুরস্কের রাষ্ট্রদূত মেয়রকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশে TIKA (Turkish Cooperation and Coordination Agency) এর সমন্বয়ক ড. ইসমাইল গন্ডুগডু ও ঢাদসিক সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com