বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চৌদ্দগ্রামে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধোড়করা বাজার শাখার উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

প্রাইম ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন চিওড়া ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ক্ল্যাস্টার অব হেড মোঃ ফিরোজ কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এয়াকুব হোসেন মজুমদার সাজু, এডভোকেট হুমায়ুন কবির পাটোয়ারী, চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ, ব্যবসায়ী রাসেল হায়দার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, ধোড়করা মাদরাসারা অধ্যক্ষ মাওলানা সফি উল্লাহ, ধোড়করা বাজার পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশীদ ভুঁইয়া, সাবেক সভাপতি হাফেজ নজির আহাম্মদ। ব্যাংকের চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক, এসভিপি আবুল হাসানাতের সভাপতিত্বে ও সাংবাদিক এমরান হোসেন বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধোড়করা বাজার শাখার পরিচালক ইসমাইল হোসেন, জাকির হোসেন মজুমদার, দেলোয়ার হোসেন গাজী। অনুষ্ঠানে মোনাজত পরিচালনা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একেএম সামছুদ্দিন। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com