বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত অসহায়দের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে জামালপুর শহর ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জামালপুর শহর ছাত্রদলের সদস্য সচিহব শামীম আহমেদের সভাপতিত্বে ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, শহর বিএনপির য্গ্মুআহবায়ক জাকির হোসেন জনি, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান কায়সার প্রমুখ। বক্তারা ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com