বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কঠোর হচ্ছে ফেসবুক

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১

রাজনীতিবিদদের যে কোনো পোস্টের বিষয়ে কঠোর হচ্ছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুক। ফেসবুক ও টুইটার এতদিন রাজনীতিবিদদের পোস্ট সেন্সর না করার পক্ষে অবস্থান নিয়েছিল। তবে এখন থেকে আর সেই সুবিধা পাবেন না তারা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া বিশ্বনেতা এবং রাজনীতিবিদদের মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ করে বারবারই আলোচনায়। গত মার্কিন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুকে পোস্ট নিয়ে তুলকালাম হয়। ফেইসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দীর্ঘ দিন ধরেই বলে আসছেন, রাজনীতিকদের বক্তব্যে নজরদারি চালানো উচিত না।
জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা ঠেকাতে তিনি ফেসবুকে একের পর এক পোস্ট করেন। তার পোস্টে উজ্জীবিত হয়ে অনুসারীয়া গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায়। এরপর ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে ট্রাম্পকে ‘অনির্দিষ্টকালের’ জন্য নিষিদ্ধ করা হয়। তবে ঘটনার গুরুত্ব বিচারে স্বাধীন পর্যালোচনার জন্য ওভারসাইট বোর্ডের কাছে আবেদন করে ফেসবুক। পুনঃপর্যালোচনা শেষে ফেসবুকের আগের সিদ্ধান্তের পক্ষেই রায় দেয় সেই কমিটি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com