বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীপুরে জুট ব্যবসা দখল নিতে অস্ত্রের মহড়া

মোশারফ হোসাইন তযু শ্রীপুর (গাজীপুর) :
  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল মিল নামে একটি কারখানার জুট ব্যবসা দখলে নিতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার ও গত বৃহস্পতিবার দুপুরে হাতে রাম দা, লাঠিসোটা নিয়ে ওই কারখনার সামনে মহড়া দেয় তারা। এতে কারখানা এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। ফখরুদ্দিন টেক্সটাইলের সহকারী ব্যবস্থাপক মো. আবুল কালাম জানান, কয়েক বছর ধরে ফখরুদ্দিন টেক্সটাইলের কারখানার জুট মালামালের ব্যবসা করে আসছেন জেড আলম ও হামীম এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান। সম্প্রতি কারখানার তালিকাভুক্ত এই দুটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অপর একটি গ্রুপ জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কিছুদিন ধরে কারখানার বাইরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এ ঘটনার পর থেকে কারখানার শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com