বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার ধনী-গরিব বৈষম্য তৈরি করছে : আলাল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১

সরকার ইচ্ছাকৃতভাবে দেশে ধনী-গরিবের বৈষম্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘আজ বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, ধনী এবং গরিবের বৈষম্য সৃষ্টি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তা এই সরকার করেছে। ব্যাংক লোন সবকিছুতে ধনীদের জন্য প্রণোদনা, ব্যাংক মালিক, গার্মেন্টস মালিকদের জন্য প্রণোদনা, শ্রমিকদের জন্য কোনো প্রণোদনা নাই। সবকিছুই একটা গোষ্ঠীর জন্য নির্ধারিত। আগে শুনতাম ব্যাংক ডাকাতি হয়, এখন দেখি ব্যাংকের মালিকরাই ডাকাত।’
গতকাল রোববার (৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, ‘প্রতিদিন পত্রিকার পাতায় দেখবেন গরিব শ্রমজীবী মানুষ ব্যাগ গুছিয়ে পরিবার নিয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে।অথচ এই সরকার তাদের জন্য কিছুই করছে না । করছে ধনীদের জন্য।’ জিয়াউর রহমান প্রসঙ্গ উত্থাপন করে বিএনপির এই নেতা বলেন, ‘পূর্ণাঙ্গ গাছ যেখানে আছে সেখানে অন্য গাছ বা আশেপাশের আগাছা কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমরা বিশ্বাস করি এবং এবং জিয়াউর রহমানের সৈনিকরা বিশ্বাস করে। সুতরাং এদেরকে হিসাব করে চলার কোনো দরকার নেই। আমাদের হিসাবটা থাকবে এক জায়গায়। জিয়াউর রহমান ও খালেদা জিয়া যে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, সেই গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এটা যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সফল হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com