বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোবাইল ফোনে দ্রুত চার্জ হওয়ার জন্য যা করবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১

মোবাইল ফোন এখন আমাদের সারাক্ষণের সঙ্গী। এক মুহূর্তও আমরা মোবাইল ফোন ছাড়া থাকতে পারি না। বেশি ব্যবহার করলে মোবাইলে বার বার চার্জ দিতে হয়। তাই চার্জ দেয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখলে মোবাইলে চার্জ দ্রুত হয়। চার্জ দেয়ার সময় চার্জারের সঙ্গে আপনার মোবাইল ফোনটিকে যুক্ত করার আগে কোনো অ্যাপস চালু থাকলে তা বন্ধ করে দিন। সেই সাথে আপনার মোবাইল ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান। এতে আপনার মোবাইলের সব ওয়্যারলেস রেডিও বন্ধ হয়ে যাবে, যাতে মোবাইল ফোনে কল করা, ওয়েব ব্রাউজ করা বা জিপিএস ব্যবহার করার সুবিধা বন্ধ হয়ে যাবে। এর ফলে আপনার মোবাইল ফোনটি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হবে। এ সময় ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারি থেকে চার্জ শেষ করার মতো কাজ বন্ধ থাকবে। অন্যদিকে ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই রকম সুবিধা পাবেন। বিশেষভাপবে উল্লেখ্য যে, যারা ঘড়ি বা অ্যালার্ম শোনার জন্য মোবাইলের উপর নির্ভরশীল তারা ফোনের পাওয়ার বন্ধ করবেন না। এই নিয়মে চার্জ দেয়া হলে স্বাভাবিক পদ্ধতির চেয়ে খুব বেশি পার্থক্য হয় না। তবে জরুরি প্রয়োজেনের সময়ে প্রতিটি মুহূর্তের সময় এ নিয়ম খুব কাজে দেয়। এছাড়া দ্রুত চার্জ দেয়ার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। তা হচ্ছে কতখানি চার্জ হচ্ছে তা বারবার না দেখা।

ব্যাকলিট ও ডিসপ্লে যথেষ্ট পরিমাণ চার্জ খায়। জরুরি সময়ে কতখানি চার্জ হচ্ছে তা দেখতে গেলে ডিসপ্লেতে চার্জ নষ্ট হবে। এসব নিয়ম মেনে চললে জরুরি প্রয়োজনে আপনার মোবাইলে দ্রুত চার্জ দিতে পারবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com