বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মালদ্বীপ থেকে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১

মালদ্বীপে ছয়দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল সোমবার সকালে তিনি দেশে ফেরেন বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে গত ২ জুন তিনি দেশটিতে সফরে যান। সফরে জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স ছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রী, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেখানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে মালদ্বীপের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করার পাশাপাশি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা হয় বলে আইএসপিআর জানিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com