বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বুবলী-রোশান জুটির সিনেমায় দীপা খন্দকার

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

অভিনয় ক্যারিয়ারে পেরিয়ে এসেছেন দুই দশক। টিভি নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েও আলোচিত হয়েছেন দীপা খন্দকার। লম্বা এ সময়ের পথচলায় বাকি ছিল চলচ্চিত্রে পদচারণা। সেটাও সেরে ফেলেছেন ‘ভাইজান এলো রে’ ছবির মাধ্যমে। দর্শকের কাছে পেয়েছেনও অনেক প্রশংসিত। এরপর তিনি কিছু দিন আগে করেছেন দ্বিতীয় ছবি ‘পায়ের ছাপ’। যেটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু। এ ছবিতে দীপা একজন দুঃখিনী মায়ের চরিত্রে অভিনয় করছেন। এবার দীপা তার ক্যারিয়ারের তৃতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘রিভেঞ্জ’। এটি পরিচালনা করবেন প্রযোজক মো. ইকবাল। এখানে দীপা একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন। দীপা বলেন, ‘সিনেমার গল্প এবং আমার চরিত্রটি পছন্দ হয়েছে। বেশ সুন্দর। ১২ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে।’
ছবিতে দীপা খন্দকার ছাড়া আরো অভিনয় করবেন শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সীমান্তসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সুনান মাল্টিমিডিয়া। সম্প্রতি দীপা গুলশান এভিনিউ ২ ও বাকের খনি নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com