বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন ও অবহিতকরণ সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১

মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পের উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কবি সুকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও প্রভাতী সেবা সংস্থার আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বুলবুল ও সুবিধাভোগী পলিনা মন্ডল বক্তব্য রাখেন। প্রভাতী সেবা সংস্থার নির্বাহী পরিচালক আয়নাল হোসেন শেখ বলেন, এই প্রকল্পের মাধ্যমে উনশিয়া গ্রামের সুফলভোগীদের বাড়িতে ৫টি গভীর নলকূপ স্থাপন ও ৬টি আধাপাকা স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ করে দেওয়া হয়েছে। সুবিধাভোগী পলিনা মন্ডল বলেন, আমার বাড়িতে আগে কোন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ছিলনা। প্রভাতী সেবা সংস্থা আমার বাড়িতে একটি ল্যাট্রিন নির্মাণ করে দিয়েছে। আমরা এখন এই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনটি ব্যবহার করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com