রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দ্বিতীয় মেয়াদে জাতিসঙ্ঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আন্তোনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসঙ্ঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করতে সুপারিশ করেছে। তিনি ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। ২০২২ সালের জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দিতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে সুপারিশও করা হয়েছে। এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ পরিষদ দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখলে আমি বিনীত হব।’ ৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত। তিনি ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসঙ্ঘের মহাসচিব পদে নির্বাচিত হন। সূত্র : নিউইয়র্ক টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com