বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে স্কুল ছাত্র শাহীনের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

ফরিদুল ইসলাম গাজীপুর :
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

গাজীপুরে মেধাবী স্কুল ছাত্র শাহীন(১৬) এর হত্যাকারীদের গ্রেফতার ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পারিবার ও এলাকাবাসি। বুধবার সকালে নিজ গ্রাম সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ধলিপাড়া গ্রামে সংবাদ সম্মেলন করেন। এতে শাহীনের বাবা সোহাগ মিয়া লিখিত বক্তব্যে দাবী করেন, আমার একমাত্র ছেলে শাহীন হত্যার তিন মাস পার হয়ে গেলেও হত্যাকারী প্রধান আসামী সজিব মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রধান আসামীসহ অন্যান্য আসামীদেরকে দ্রুত গ্রেফতার দাবী করেন। তিনি আরো জানান, আসামী ও তাদের পরিবার ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী মোকারিম (একই ঘটনায় আহত) তাকে ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। নিহত শাহীনের মা তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবী জানান। ধলিপাড়া গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক রফিক মাস্টার বলেন, এলাকাবাসির পক্ষে তিনি তার গ্রামের সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং প্রশাসনের কাছে আসামীদের গ্রেফতারের জোর দাবী জানান। এ সময় এলাকাবাসি ও নিহতের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরের হালুকাইদ গ্রামে গত ১৫ মার্চ রাতে একটি মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাত করে শাহীনকে হত্যা করা হয়। সে দাদার বাড়িতে থেকে পাবুরিয়াচালা উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণীতে পড়তো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com