বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে যুবদলের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

মাহবুব রহমান সুমন ফুলবাড়ী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় বুধবার, ৯ জুন, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন ২০২১) সকাল ১১ টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের হল রুমে জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা যুবদলের নবগঠিত কমিটির সদস্য-সচিব অপূর্ব রায়ের সঞ্চালনা আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার, যুগ্মসাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন যুব বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন রুকু। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলতাব হোসেন, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম আলী, বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সরদার বাদল, সাবেক সভাপতি আলতাব হোসেন প্রামাণিক, ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুমন সাবেক ছাত্রনেতা ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক এইচ এম বাবুল, সাবেক ছাত্র নেতা সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আপেল, ফরহাদ হোসেন টুকু, রিয়াজ উদ্দিন রিপন, আজিজুল হক, সদস্য সিরাজুল ইসলাম, এরশাদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবর্গ স্বাগত বক্তব্য রাখেন। শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে ও বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com