বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও জাভেদ আখতার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

স্বনামধন্য নিত্যব্যবহার্য পণ্য প্রস্তুতকারী কোম্পানি- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আজ জাভেদ আখতার এর নাম ঘোষণা করেছে। আগামী ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনিলিভার বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাভেদ তার নতুন পদে কেদার লেলে’র স্থলাভিষিক্ত হচ্ছেন। কেদার লেলে ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ইউনিলিভার বাংলাদেশ এর সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জাভেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এ প্রসঙ্গে ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট সঞ্জীব মেহ্তা বলেন, বাংলাদেশে ইউনিলিভার এর ব্যবসায় অসাধারণ নেতৃত্ব দেওয়ায় আমি কেদারকে ধন্যবাদ দিতে চাই। ইউনিলিভার বাংলাদেশ এর নতুন সিইও এবং এমডি হিসেবে দায়িত্ব পাওয়ায় জাভেদকে অভিনন্দন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com