বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা মেডিকেলে র‌্যাবের অভিযান, ২৪ দালাল আটক

সাদেক মাহমুদ পাভেল:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হাসপাতালের ভেতর ও বাইরে অভিযান চালিয়ে মোট ২৪ জনকে আটক করেছে পুলিশের এই এলিট ফোর্সটি। গতকাল বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শুরু করে র‌্যাব। এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার জানান, অভিযোগের ভিত্তিতে সকাল ১১টার দিকে অভিযান শুরু করি। এরপর বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ২৪ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দিয়েছি। দালালচক্রের সদস্যরা চিকিৎসার নামে টাকাপয়সা নিতো এরপর বিভিন্ন ক্লিনিকে রোগীদের পাঠিয়ে দিয়ে মোটা অংকের টাকা আদায় করতো। ঢাকা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ড. আশরাফুল আলম বলেন, ‘আমরা নিয়মিত মনিটরিং করছি। আজকের অভিযানটিও মনিটরিংয়ের একটা অংশ। আমাদের এই মনিটরিং চলমান থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com