বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত আরও ১০ জন , মোট ১৫৫

রংপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

রংপুর বিভাগের আট জেলার মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় ১০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে।

শনিবার (২ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী চৌধুরী লাইজু।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে রংপুর বিভাগের আট জেলা থেকে সংগৃহীত ১৮৭টি নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। এতে তিন জেলার ১০ জনের নমুনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে।

আক্রান্তরা হলেন, রংপুর নগরীর সাগরপাড়ার এক পুরুষ (৪২), মাস্টারপাড়ার এক পুরুষ (৪৯), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন মাহিগঞ্জের এক পুরুষ (৩৭), সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের এক পুরুষ (৩৪) এবং কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের এক যুবক (২৪)।

এছাড়া বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে এক পুরুষ (৩০), ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী (৩৭), কুড়িগ্রাম সদর হলখানা এলাকার এক যুবক (২৮) ও এক যুবতী (২৯) এবং গাইবান্ধা সদরের নারী স্বাস্থ্যকর্মী (৩৪)। আক্রান্তদের মধ্যে কুড়িগ্রাম সদরের দু’জন কুমিল্লা ও সিরাজগঞ্জ ফেরত বলে জানা গেছে।

এদিকে আজকের ৫ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এরমধ্যে তিনজন সুস্থ হয়েছেন। বাকিদের মধ্যে বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ১৩ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com